by কামরুল ইসলাম
সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষার সাহিত্য-দ্রাঘিমার কতটা খোঁজ আমরা রাখি? কতটা জানি ওই আসমুদ্রহিমাচলের সৃষ্টিবৈভব আর সেসবের কারিগরদের? লেখক আমাদের ঠুলি-আঁটা চোখে লন্ঠন জ্বেলে অন্ধকার সরিয়ে দিতে চেয়েছেন এই সংকলনে। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন দীর্ঘদিন। ফলে বিশ্বসাহিত্যের গভীর পাঠমগ্নতা স্বাভাবিকভাবেই তাঁর রয়েছে। এই সংকলনে ওই অভিনিবেশ ও স্ফুরণ লক্ষ করা যায়।
সংকলনটিতে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার থেকে সাহিত্যতত্ত্ব বিষয়ে যেমন প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে; রয়েছে অনূদিত কবিতা ও সাক্ষাৎকার। সংকলিত কবি-লেখকদের কোনো কোনো রচনার খবর আমাদের অজানা নয়। কিন্তু এসব রচনায় তিনি উক্ত রচয়িতাদের জীবন, দার্শনিকতা, সৃষ্টিসত্তা এবং সমকালের কাক্সিক্ষত ও অনাহুত দগ্ধতার প্রতি দৃষ্টি দিয়েছেন, যেসব অভিনিবেশের মধ্য দিয়ে লেখকের সৃষ্টিচৈতন্যের বিকাশ অনুভব করা যায়। আর অনূদিতাংশ-কবিতা ও সাক্ষাৎকার-এই সংকলনের উল্লেখযোগ্য এলাকা। যেসব রচনা আমাদের দেবে ভিন্ন এক সাহিত্যশৈলী আস্বাদের আলো ও ইশারা।
| বইয়ের নাম | বিশ্বসাহিত্যের বারান্দায় |
| লেখক | কামরুল ইসলাম |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9789843906687 |
| পৃষ্ঠা সংখ্যা | 294 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | প্রবন্ধ, নিবন্ধ ও গবেষণা সমগ্র/সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।