দেশের ভিআইপি লোকজনকে ব্ল্যাকলিস্ট করছে, ওরা কারা? কিছুদিন যেতে না যেতেই সেই লিস্ট থেকে খুন হতে শুরু করল। ব্ল্যাকলিস্টে আসলে কতজনের নাম রয়েছে? পিআইবি কর্মকর্তা রজত সেন কি ব্ল্যাকলিস্ট সংগ্রহ করতে পারবে?
দিরানা কে? কেন তার ক্ষোভ ধর্ষকদের প্রতি। রুপুর সাহায্য নিয়ে সে ধর্ষকদের খুঁজে বেড়াচ্ছে। আর টিএল গ্রুপের গোপন মিশন সফল করছে। কিন্তু দিরানার সামনে যখন তার কিশোরবেলার প্রেমিক উপস্থিত হলো! তখন তার করণীয় কী? প্রেমিকের আলিঙ্গনে নিজেকে সঁপে দেবে, নাকি চোখে চোখ রেখে অপরাধীর বুকে গুলি চালাবে? কঠিন সংকটে পড়েছে দিরানা। রুপু কি তাকে এই সংকট থেকে উদ্ধার করবে?
টিএল হলো মানুষের রক্ত শোষণকারী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ। একঝাঁক তরুণ, যাদের প্রাণে রয়েছে অদম্য দেশপ্রেম। তারা প্রচলিত আইনের বিরুদ্ধে গিয়ে অপরাধীর জীবন নিচ্ছে। তারা কি আইনের চোখে দোষী নয়? কী করবে টিএল? সে কি তার কাজ শেষ করবে? নাকি প্রচলিত জং ধরা আইনের হাতে নিজেকে সোপর্দ করবে?