কোত্থাও কেউ নেই। টিএসসিতে এসে দেখে সেখানেও কেউ নেই, ইউনিভার্সিটির করিডোরে কেউ নেই, ইউনিভার্সিটি আর্টস চত্তরও খালি, আরো শূন্য ঢাকার রাস্তা-ঘাট, নিউমার্কেটের বইয়ের দোকানগুলো! সব রিক্সা অর্থহীন চলছে! কী এক বিশাল শূন্যতায় আবর্তিত নীরার মন। হালকা শেডের সানগ্লাস পরে ঝাঁকড়া চুলের একটি ছেলে এই শহরে নাই বলে শহর কেন এরকম ফাঁকা লাগবে! এই কথা ভেবে নীরার খুব অবাক লাগে।
তাহলে ওর পৃথিবী শুধু তপনকে ঘিরেই ছিল? নীরার জীবন, পরিবার, রেডিও, পড়া-শুনা সব কিছুণ কি ওকে ঘিরেই ছিল? কলেজ ছেড়ে ছুটে ছুটে ইউনিভার্সিটির আর্টস ফেকাল্টিতে আসতে হতো কেবল ওরই কারণে, এখন কোনোটাই ওকে ছাড়া সম্পূর্ণ না। এত্ত খালি লাগে! নীরার মনে হয় এক্ষুনি যদি ছুট্টে আমেরিকা চলে যেতে পারত! আহারে, সেই বেচারার নীরা বিহীন জীবন না জানি কত ।