কিশোর বন্ধুরা,নিশ্চয় তোমরা সবাই মজার সব ঘটনা শুনে হাসতে ভালোবাসো। তাছাড়া জানোই তো,ঘটনা যত মজারই হোক না কেন তা থেকে শিক্ষালাভও কম হয় না। তৎকালীন সোভিয়েত দেশের নানা জাতির নামকরা লেখকদের গল্প ও কাহিনী নিয়ে এ সংকলন। পড়লে জানতে পারবে সে দেশের ছেলেমেয়েদের কথা,কেমন করে তারা দিন কাটায়,কেমন তাদের ছুটি,কী কী মজার ঘটনা ঘটে তাদের জীবনে। তবে গল্পগুলো নিছক মজা দেবার জন্যেই যে লেখা,তা নয়। অনেক কাহিনীর বক্তব্য বেশ গুরুতর-যেমন সত্যিকারের মানুষ হতে হলে কীরকম হতে হবে,কী ধরনের সদ্গুণ গড়ে তোলা দরকার ইত্যাদি। বইগুলি যদি তোমাদের ভালোলাগে,আনন্দ পেয়েছ বলে মনে করো,তাহলে আমরা খুশি হবো।