সকাল থেকেই মন খারাপ গোটা আকাশটার। বোঝা যাচ্ছে, আজ আসবে না রোদ্দুর। কিন্তু তাই বলে কি নিশ্চুপ থাকবে মেঘবতী? তাইতো সে সাজতে বসেছে। হাতে নীল চুড়ি, কপালে নীল টিপ, চোখে কাজল, অঙ্গে নীল জামদানি। নীল যে বড্ড প্রিয় রঙ তার। তাইতো আজ আকাশনীলে ঝরতে হবে মেঘবতীকে। অঝোর ধারায়।
বলতে হবে, বৃষ্টি তোমাকে দিলাম।