এই গল্পের প্রথম দৃশ্যের অবতারণা হয় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে। আরও নির্দিষ্ট করে বললে, কলাভবনের সম্মুখে দুজন পুরুষ ও একজন নারী, মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলোর সামনে থেকে। সময়কাল গভীর রাত এবং শীত আসি আসি করছে। রাত তিনটা থেকে চারটার মাঝামাঝি অথবা এর কম-বেশি হতে পারে। তিনটি প্রাণহীন মূর্তি ব্যতীত এই দৃশ্যে আরও দুজন ব্যক্তি বা চরিত্র উপস্থিত। একজন মাইনুল এবং অপরজন মাইনুদ্দীন।
মাইনুদ্দীন বিশ্ববিদ্যালয় এলাকার পরিচিত পাগল। আর মাইনুল বিশ্ববিদ্যালয়ে যেকোনো একটি বিভাগে ভর্তি হয়েছে মাস তিনেক হলো। মফস্বলের গন্ধ এখনো গা থেকে যায়নি। যদিও বিশ্ববিদ্যালয়ের রীতিনীতি, আদবকায়দা দ্রুতই শিখে ফেলছে। হলের গণরুমে ঘুমানোর উপযুক্ত সময় ফজরের ওয়াক্তের কিছু সময় আগে। মাইনুল তাই সে সময়ের আগপর্যন্ত ঘুমানোর বৃথা চেষ্টা না করে কখনো স্টাডিরুমে, কখনো বন্ধুদের সাথে রাতের ক্যাম্পাসে আড্ডা দিয়ে অথবা কখনো কখনো একা একাই ঘুরে বেড়ায়।
| বইয়ের নাম | বুদ্ধিজীবী প্রজননকেন্দ্র |
| লেখক | মাহ্ফুজ সরকার |
| প্রকাশনী | সংবেদ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।