একটি সুন্দর পরিবার গঠনে কার ভূমিকা সবচেয়ে বেশি—টাকা নাকি সম্পর্কের?
নিলুফা বেগম তার সংসার নিজের মতো সাজিয়েছেন, একজন নারীই পারে তার সংসার কীভাবে সুন্দরভাবে তৈরি হবে কিন্তু তিনি কতটা সুন্দর করে সাজিয়েছেন তার সংসারটাকে সেটাই দেখার বিষয়। কিন্তু সত্যিকারের সুখ কি শুধু অর্থের ওপরেই নির্ভরশীল?
পরিবারে সন্তানের অবদান নিয়ে প্রশ্ন তোলা হয়—যে সন্তানকে নিয়ে আশা করা হয় সে বেশি গুরুত্বপূর্ণ নাকি যে অবহেলিত, সেও বড়ো কিছু করতে পারে?
সমাজে শিক্ষিত মধ্যবিত্ত ছেলেদের চাকরি না থাকাটা দোষের অথচ শিক্ষিত হওয়াটা যেন বিলাসিতা মাত্র।
মধ্যবিত্তদের বিলাসিতাগুলো যদি প্রয়োজনীয়তায় পরিণত হয় তাহলে প্রয়োজনীয়তাগুলো কী সমস্যায় পরিণত হবে?
বেঁচে থাকার জন্য কি অক্সিজেন লাগে নাকি টাকা?
এখানে শুরু থেকে সমাপ্তিটা ভিন্ন আর এই সমাপ্তিটা কী তা জানতে হলে “বুর্জোয়া বিলাস” শুরু করতে হবে প্রথম থেকে।
| বইয়ের নাম | বুর্জোয়া বিলাস |
| লেখক | রাবেয়া বসরী নিশা |
| প্রকাশনী | ভূমিপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।