বউঠাকুরানীর উল্লেখযোগ্য পাত্রপাত্রীর সংখ্যা বেশি নয়। চরিত্রগুলি সরল ও অগভীর, ভাবালু কিংবা ভাঁড়, পরিচিত সামাজিক টাইপ। সৎ এবং অসৎদের স্পষ্ট পৃথক করে চেনা যায়। ঔপন্যাসিকের আদর্শের প্রতিফলনে কোনো কোনো মানুষ বাস্তবতার সীমায় ধরা দিতেই চায়নি।
চরিত্রের তালিকা:
১. প্রধান পুরুষ-প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য, রামচন্দ্র।
২. প্রধান নারী-সুরমা, বিভা।
৩. সহযোগী পুরুষ-রমাই, রামমোহন, প্রতাপ-মন্ত্রী, সীতারাম।
৪. সহযোগী নারী-প্রতাপ-মহিষী, রুক্মিণী-মঙ্গলা।
৫. গৌণ চরিত্র-পাঠান, মুক্তিয়ার খাঁ, রামচন্দ্র-মন্ত্রী, ফার্ণাণ্ডেজ, প্রতাপ-পরিবারের পরিচারিকা ইত্যাদি।