মানবজীবন শুধু দুনিয়ার অস্থায়ী সাজসজ্জা নয় বরং আখিরাতের অনন্ত যাত্রার প্রস্তুতি। এই দৃষ্টিভঙ্গি থেকে যখন ব্যবসার দিকে দৃষ্টিপাত করি, তখন বুঝতে পারি— এটি কেবল পুঁজির হিসাব-নিকাশ নয় বরং আমানত, সততা ও ন্যায়পরায়ণতার ইবাদাত।
আজকের পৃথিবীতে ব্যবসাকে অনেকেই সীমাবদ্ধ করে ফেলেছেন মুনাফার প্রতিযোগিতা ও প্রতারণার খপ্পরে। অথচ ইসলামের দৃষ্টিতে ব্যবসা এমন এক মহান ক্ষেত্র, যেখানে সচ্ছ লেনদেনের প্রতিটি ধাপই পরিণত হতে পারে ইবাদাতে, আর সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী হতে পারেন প্রিয় নবীজি صلى الله عليه وسلم-এর সঙ্গী।
এই বইটি লেখার পেছনে আমার একটিই লক্ষ্য, আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। যেন আমরা ব্যবসাকে শুধু জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হিসেবে দেখি। আমি বিশ্বাস করি, যদি আমরা ব্যবসার মঞ্চে সততা, আমানতদারিতা ও ইহসানের নীতি প্রতিষ্ঠা করতে পারি, তবে আমাদের বাজারও হবে ইবাদাতের এক
সম্প্রসারিত অঙ্গন, আর আমাদের ব্যবসাও হয়ে উঠবে ইবাদাতের মহিমান্বিত রূপ।