প্রিয় ব্যাপন বন্ধুরা,
এই সংখ্যা তোমাদের হাতে পৌঁছাতে হয়তো রমজান শেষ হয়ে ঈদ চলে এসেছে। বরাবরের মতই এই সংখ্যায় আমরা তুলে এনেছি অনেক আকর্ষণীয় বিষয়। গবেষণায় দেখা গেছে, মেধাবীরা বেশি ঘুমায়। বেশ অবাক হলে? আসলে এই কথার ভিত্তি নেই। এই কথাটা পড়ার পরে তোমার মনে যে গ্রহণযোগ্যতা আসবে, সেটার কারণ হচ্ছে গবেষণা শব্দটার উল্লেখ, যা স্বাভাবিকভাবে বললে আসত না। গবেষণা মানেই বিজ্ঞান। বিজ্ঞান কিছু বললেই কি তা সত্য? বিজ্ঞান কিভাবে কাজ করে এসব নিয়ে আছে সিদ্দিকে আকবর লিখিত বিজ্ঞানের নেপথ্যে বিজ্ঞান।
সভ্যতার উৎকর্ষ: পিরামিড মোঃ নাঈম উদ্দিন সিহাব ০৪
আজ সৃষ্টি সুখের উল্লাসে মোহাম্মদ রিফাত শিকদার ১৫
বিজ্ঞানের নেপথ্যে বিজ্ঞান আমরা কীভাবে জানি যে আমরা জানি?
সিদ্দিকে আকবর ৩৪
অ্যা ব্রিফ হিস্ট্রি অফ লাইট ইমতিয়াজ উদ্দীন সাজিদ ৪৯
এজেন্টিক এআই: এআই যখন সহকারী টি এইচ মাহির ৫৬
স্টোনম্যান সিনড্রোম:পাথুরে মানবের ইতিবৃত্ত মো. আব্দুল্লাহ আবু সাঈদ ৬৪
প্রশ্নোত্তর ২৪
সুডোকু ৪৮
সাম্প্রতিক ছবি ৬২
তবে আর দেরি কেন! ঈদের আমেজ নিয়ে ব্যাপন মার্চ এপ্রিল ‘২৫ সংখ্যা উপভোগ করো। তোমাদের ঈদ ভাল কাটুক, সেই সাথে অভাবীদের সাথেও ঈদের আনন্দ শেয়ার করতে ভুলবে না যেন।