বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
চার্লস ডারউইন ছিলেন একজন প্রকৃতিবিজ্ঞানী। প্রকৃতির অসীম টানে টানা পাঁচ বছরেরও অধিক সময় তিনি বিগল নামক জাহাজে চড়ে পরিভ্রমণ করেন দক্ষিণ আমেরিকার দীর্ঘ উপকূল। তাঁর এই পরিভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তাঁর সংগৃহীত বিশাল নমুনা আর তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের কথা উঠে এসেছে এ গ্রন্থে। ভ্রমণ-পরবর্তী তাঁর ব্যক্তিজীবন, বৈজ্ঞানিক কর্মকাণ্ড এবং প্রকৃতিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনার কথাও এতে ঠাঁই পেয়েছে। কী করে গভীর পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও বিভিন্ন জীবকূলের বৈশিষ্ট্যসমূহ যাচাই-বাচাই করে তাঁর বিখ্যাত বিবর্তনতত্ত্বে উপনীত হন সেসব কথাও এসেছে এখানে ধারাবাহিকভাবে। বিবর্তনতত্ত্ব নিয়ে সেসময় ঘটে যাওয়া নানা ঘটনার বিষয়াদিও অনিবার্যভাবে উঠে এসেছে।