বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
মা আমাকে বলে আমি নাকি ইউসুফ নবির মত সুন্দর। সুরিটোলার দারুসসালাম এতিমখানা ও হেফজখানায় কোরান হেফজ করি আমি। আমার বয়স তেরো। মহল্লার মর লোকজন লোকজন আমাকে জ্বিন হুজুর বলে ডাকে। আমার নাকি অলৌকিক ক্ষমতা আছে। আমার পিছু পিছু সব সময় একজন ছালা পরা পাগল ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায় তার রহস্য কি আমি জানি না।
সুরিটোলার বড় বাড়ির ছোট মেয়েটাকে আমি কোরান পড়াই। মেয়েটা সব সময় আমার দিকে এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। আমার খুব জানতে ইচ্ছে করে ও কেন এভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এই সব ভেবে খুব যখন অস্থির হই তখন আমি হাটতে শুরু করি। হাটতে হাটতে চন্দ্রপুরি নামের এক স্বপ্নের শহরে চলে যাই।