শিশুদের হৃদয় গোলাপের পাপড়ির মতো কোমল। সামান্য আঁচড়েই তাতে সৃষ্টি হয় গভীর ক্ষত।
শিশুর জীবন-গঠন ও ভুল-ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজন ভালোবাসাপূর্ণ শাসন ও মমতাভরা পরিচর্যা। কিন্তু অধিকাংশ সময়ই এ-ব্যাপারে সীমারেখার প্রতি লক্ষ রাখা হয় না। সন্তান বা ছাত্রের হৃদয়ে শাস্তির কী প্রভাব পড়বে, তা-ও ভেবে দেখা হয় না।
নিজের অজ্ঞাতে আমরা তাদের উপর জুলুম করছি না তো?
তাদের সংশোধন করতে গিয়ে, আলোকিত মানুষ হিসেবে গড়তে গিয়ে অপূরণীয় ক্ষতি করে ফেলছি না তো?
এক্ষেত্রে শরয়ী নির্দেশনা ও সীমারেখা কী?
এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে আলোচ্য পুস্তিকায়।
আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।