ছাপার অক্ষরে প্রথম আমার যে লেখাটি ছাপা হয় সেটি ছিল ছোট্ট একটি ভ্রমণকাহিনী। ইত্তেফাকের কচি ও কাঁচার আসরে। ছেপেছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। পরবর্তী সময়ে বড় করে কচি-কাঁচার পাতাতেই আমার আরও একটি লেখা ছাপা হয়, যে লেখার সঙ্গে আমার একটি ছবিও ছাপা হয়েছিল।
ছবি ছাপা হওয়ার কারণেই বোধহয় লেখাটির স্মৃতি এখনো মন থেকে মুছে যায় নি। এই লেখাটিও একটি ভ্রমণকাহিনী। হোবার ক্রাফটে করে ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাবার কথা। শুধু বিলেত থেকে প্যারিস যাচ্ছি এই নয়, হোবার ক্রাফটে চড়তে হয় মাটি থেকে আর তারপরে ইংলিশ চ্যানেলের পানির মধ্য দিয়ে হোবার ক্রাফট পৌঁছায় প্যারিসে। ভ্রমণকাহিনীটা পড়ে সে সময় অনেকেই বিস্মিত হয়েছিল। বন্ধুরা বলেছিল সত্যি সত্যি পৃথিবীতে এই রকম গাড়ি রয়েছে তা ডাঙাতেও চলে, পানিতেও চলে!
প্রায় একই সময় ঢাকায় 'ছদ্মবেশী' বলে একটি ছবি তৈরি হয়েছিল। ছবির নায়ক ছিলেন রাজ্জাক। এই ছবিতে তিনি একটি গাড়ি ব্যবহার করেছিলেন, যে গাড়িটি রাস্তা দিয়েও চলে, পানিতেও চলে। ছবিতে এই গাড়িটা দেখার পর সবাই বুঝতে পেরেছিল, আমি যে ভ্রমণকাহিনীটা লিখেছি সেটা একেবারেই সত্যি।
| বইয়ের নাম | ছয় সাহেবের গপপো |
| লেখক | ফরিদুর রেজা সাগর |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 312 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Children's & Teens |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।