পড়তে ভালো, এমন রূপকথার বই লেখা বেশ জটিল। এক, বিভিন্ন দেশের ভালো ভালো সব গল্প এরই ভেতর বাংলায় লেখা হয়ে গেছে। দুই, ছিটেফোঁটা দুয়েকটা যা বেঁচে আছে, সেগুলো এমনভাবে লেখা–যাতে পড়তে গিয়ে বিরক্তি না লাগে। এই বিষয়গুলো মাথায় রেখেই লেখা হয়েছে এ বইয়ের কাহিনি। খেয়াল রাখা হয়েছে বর্ণনা যেন গতিশীল হয় আর কিসসায় থাকে বৈচিত্র্য।
এই বইয়ের গল্প এসেছে আমাদের দাদু-ঠাকুমার মুখ থেকে, যারা মাটির দাওয়ায় চাঁদের আলোয় পাটি পেতে বসে গল্প বলতেন। পিলসুজের আবছা আলোয় ঝিরঝিরে বাতাসে তখন ঘুরত গল্পের শব্দ। "এক দেশে ছিল এক রাজা..." বললেই চোখ বড় বড় হয়ে যেত শ্রোতার, বুকের ভেতর পড়ত এক লাখ হর্সপাওয়ারের জেট এঞ্জিনের টান–তারপর উড়ে যাও রূপকথার রাজ্যে!
তুমি কি তৈরি? চলো আমরা ঢুকে পড়ি এক জাদুর দুনিয়ায়; যেখানে গাছেরা ফিসফিস করে গল্প বলে, পশুপাখিরা উপদেশ দেয়, রাজারা মুকুট হারায় আর গরিব পথিক হঠাৎ খুঁজে পায় গুপ্তধন! একটু ভালো করে তাকালে হয়তো দেখবে–ঝোপের আড়ালে লুকিয়ে আছে এক চতুর নেকড়ে, কিম্বা বিশাল বটগাছের নিচে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এক দৈত্য! তাহলে গভীর নিশ্বাস নাও... আর শুরু হোক হাসি, বুদ্ধি আর রূপকথার দুঃসাহসিক অভিযান!
| বইয়ের নাম | দেশ-বিদেশের উপকথা |
| লেখক | মুহম্মদ আলমগীর তৈমূর |
| প্রকাশনী | বেনজিন প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 296 |
| সংস্করণ | ১ম |
| বিভাগ | Children's & Teens |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।