বাংলাভাষায় লিখিত কবিগুরুর প্রথম জিবন-চরিত্র শ্রীযামিনীকান্ত
সোম প্রণীত ‘ছেলেদের রবীন্দ্রনাথ'। কবির জীবদ্দশাতেই বইটি রচিত হয়। লেখক এক পবিত্র দায়িত্ব পালন করেছিলেন— “তিনি সর্বাঙ্গসুন্দর।... এই অনন্যসুন্দরের অন্তরতম প্রতিকৃতিটির স্নিগ্ধজ্যোতি আমাদের ছেলেমেয়েদের সরল শুভ্র চিত্তে প্রতিফলিত হয়ে তাদের নবীন প্রাণগুলিকে বিকশিত করুক...।” গ্রন্থটি সেকালে বিশেষ সমাদর পায়। একালের রবীন্দ্রপ্রেমী মানুষের কাছে বইটির আনন্দ-সংস্করণ এক বিরল উপহার।
| বইয়ের নাম | ছেলেদের রবীন্দ্রনাথ |
| লেখক | যামিনীকান্ত সোম |
| ভাষা | বাংলা |
| বিভাগ | শিশু-কিশোর বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।