বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
বৃষ্টি শুরু হয়েছে। অঝোর ধারার বৃষ্টি। আমি খোলা আকাশের নিচে বেঞ্চের উপর বসে আছি। আমার হাতে একটা চিঠি। বৃষ্টিতে ভিজে আমি একাকার। চিঠিটাও ভিজে গেছে। চিঠিটা লাবণ্যর লেখা। এই ইন্টারনেটের যুগেও লাবণ্য আমাকে প্রতিমাসে একটা করে চিঠি লিখত।
আমি খুব শক্ত মনের মানুষ। তবুও চিঠিটা পড়ে আমার বাপাশের বুকটা ব্যাথায় টনটন করে উঠল। ঠিক তখনি আকাশে বিদ্যুৎ চমকালো। আমি আকাশের দিকে তাকালাম। আকাশের মতো আমার মনের মধ্যেও চলছে তোলপাল।
আমি মানুষ চিনতে পারি না। লাবণ্যকেও চিনতে পারিনি। লাবন্য লিখেছে আজ তার প্রতিশোধ পূর্ণ হলো।