মানিক বন্দ্যোপাধ্যায় এক বিস্ময়কর প্রতিভা, অনন্য কথাশিল্পী। শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের জীবনযাত্রা ও লড়াই-সংগ্রাম তিনি সূ²ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং নিপুণ শিল্পীর মতো কলমের আঁচড়ে তা জীবন্ত করে তুলেছেন। তাঁর শিশু-কিশোর সাহিত্যেও সেসব বিষয় উঠে এসেছে। তিনি শিশুদের কথা মাথায় রেখেই সেসব লেখা দাঁড় করিয়েছেন। যদিও তাঁর শিশু-কিশোরদের জন্য লেখা উপন্যাসগুলো বেশির ভাগই অসমাপ্ত। তারপরও সেগুলো পাঠ করে শিশু-কিশোররা বিমল আনন্দ খুঁজে পায় এবং জানতে পারে জীবন ও বাস্তবতা সম্পর্কে। ‘চিরসেরা শিশু-কিশোর সংগ্রহ’ সংকলনে মানিক বন্দ্যোপাধ্যায়ের যেসব শিশু-কিশোর সাহিত্য অন্তর্ভূক্ত করা হয়েছে, তা পাঠে শিশু-কিশোরদের মনোবৃত্তির বিকাশ ঘটবে বলে আশা করা যায়।
-প্রকাশক
| বইয়ের নাম | চিরসেরা শিশুকিশোর সংগ্রহ |
| লেখক | মানিক বন্দ্যোপাধ্যায় |
| প্রকাশনী | জ্ঞানকোষ প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 300 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বয়স যখন ১২-১৭: রচনাসমগ্র/সংকলন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।