বিষয়টা নান্দনিক। একইসঙ্গে নস্টালজিকও। চিঠির যুগ সেই কবে ফেলে এসেছে মানুষ। কিন্তু তার আবেদন? কিংবা অনুভব? তা বোধহয় একটুও কমে নি।
রোজ রোজ মেসেজ, ফোন কল, ভিডিয়ো কলে সাত সমুদ্র তেরো নদী ওপারের মানুষটাও যেন চোখের নিমেষে হাজির হয়ে যায় চোখের পাতায়। কিন্তু তারপরও তেষ্টা কি কমে? কিংবা হাহাকার? কখনো-সখনো যদি তার হাতে লেখা দুটো শব্দও কাগজের বুক চিরে লিখে দেয় কিছু কথা? তখন কেমন লাগে? মনে হয় না, এ যেন পাখির ভেজা পালক হয়ে আলগোছে ছুঁয়ে দেয় বুকের গহিন? অনুভূতির অদ্ভুত অনুরণন হয়ে তিরতির করে কাঁপিয়ে দিতে থাকে প্রগাঢ় ভালোলাগার অহোরাত্রি।
| বইয়ের নাম | চিঠি দিয়ো |
| লেখক | সালমা সুলতানা |
| প্রকাশনী | অন্যপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।