একজন পিতা-মাতা হিসেবে আপনি কি আপনার সন্তানকে হেদায়েতের পথ চিনিয়েছেন?
যে পথ দেখানোর জন্য সেই প্রথম মানুষ হজরত আদম আ. থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন।
কিন্তু আমরা বড়রা নবি-রাসুলদের সিরাত পড়ার সুযোগ পেলেও ছোটরা তাদের উপযোগী বইয়ের অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
রিফাইন পাবলিকেশন প্রকাশিত ছোটদের নবি-রাসুল সিরিজটি এই ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করবে।
যেখানে হযরত আদম আ. থেকে শুরু করে হযরত নুহ, ইদ্রিস, হুদ, সালেহ, ইবরাহিম আলাইহিমুস সালাম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অর্থাৎ কুরআনে বর্ণিত ২৫ জন নবির জীবনী নিয়ে ২৫ খন্ডে একটি সিরিজ প্রকাশ করেছেন।
আপনার সন্তান কখনো জানবে নূহ আ. এর মহাপ্রলয়ের ইতিহাস, কখনো শিখবে ইউসুফ আ. এর ধৈর্য, আবার কখনো ঈসা আ. এর অলৌকিক জন্ম ও মুজিযা তার ভেতরে জাগিয়ে তুলবে ইমানদ্বীপ্ত চেতনা।
প্রতিটি বইয়ের প্রচ্ছেদ, ভেতরের গ্রাফিক্স, কালার এবং লেখার টোনগুলো ছোটদের উপযোগি করেই তৈরি করা হয়েছে।
সন্তানের এরকম একটি রোমাঞ্চকর জার্নি ও হেদায়েতের পথের সহযোগি হতে আজই বইগুলো সংগ্রহ করুন।