ভূমিকা ছোটরা কেউ কেউ খুব অ্যাডভেঞ্চার প্রিয় হয়। তাদের ইচ্ছে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে নির্জন কোনও দ্বীপে পৌঁছে অচেনা কোনও রহস্যকে আবিষ্কার করতে । মানুষের পা পড়েনি এমন কোনও পাহাড় চূড়ায় উঠে খুব কাছ থেকে আকাশ দেখতে । গভীর কোনও বনভূমিতে ঢুকে মানুষখেকো গাছের সন্ধান করতেও ইচ্ছে করে। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে এইসব অ্যাডভেঞ্চার বেরিয়ে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে অ্যাডভেঞ্চারের স্বাদ তারা পূরণ করতে চায় অ্যাডভেঞ্চার গল্প পড়ে। সে রকম অনেক গুলো গল্প পাওয়া যাবে এই বইতে। আমি নিশ্চিত গল্পগুলো পড়তে পড়তে অ্যাডভেঞ্চার প্রিয় শিশু কিশোররা কল্পনায় চলে যাবে গল্পগুলোর কেন্দ্রবিন্দুতে। প্রতি মুহূর্তে আছন্ন হবে গা কাঁটা দেয়া উত্তেজনায়। অ্যাডভেঞ্চার গল্পের সঙ্গে অনেকগুলো গোয়েন্দা গল্পও পাওয়া যাবে এই বইতে। সেই সব গল্প ছোটদেরকে নিয়ে যাবে অন্য ধরনের এক আকর্ষণীয় জগতে। সব মিলিয়ে ‘ছোটদের প্রিয় অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্প’ এক দুর্দান্ত ভাললাগার বই। বইটি তোমাদের নিশ্চয় ভাল লাগবে। ইমদাদুল হক মিলন সূচিপত্র বাংলাদেশ * একটি গোয়েন্দা কুকুরের কাহিনী * ক্ষুদে গোয়েন্দার অভিযান * সবচেয়ে বিপজ্জনক শিকার * অপারেশন স্বর্ণমূতি উদ্ধার * দু’নম্বর পৃথিবী * বোরম্যান রহস্য * কাঠিমামার গোয়েন্দাগিরি * শিরোলের শয়তান * ক্ষুদে শার্লক হোমস * পাখিপুরের ভুতুড়ে কাণ্ড * ছায়া রহস্য * বিলটু মামার ছদ্মবেশ * ছবি * অপূর্ব মিত্রের অভ্র অ্যাডভেঞ্চার * লাল রংয়ের গোয়েন্দা * কতো রহস্য * ডুডুল রাজার পাহাড়ে * অভিশপ্ত অরণ্য * চন্দ্র মণিহার * ইপাওরনিস আইল্যান্ড * স্পাইডারম্যান * নিখোঁজ রহস্য * হিমছড়ির ড্রাকুলা * লাল দেয়াল ভারত * আধুনিক রবিন হুড * ডিটেকটিভ * পড়ে যাওয়া * ক্লু * খুনি কে * নন্দনগড় রহস্য * মেয়ে গোয়েন্দার বাহাদুরি * থলে রহস্য * দশ নম্বর বাড়ির রহস্য * ভয়ংকর মুখোশ * হারানো জিনিস * সমাদ্দারের চাবি * গোগোলের রায় রায় উদ্ধার * গোয়েন্দা লেখক গুপ্তসভা * বুক-ফেয়ারের জাম্বোর ম্যাজিক * চক্ষু-কর্ণ * নীল দ্বীপের দুঃস্বপ্ন * জয়পুরের দিকে যেতে যেতে * রাক্ষুসে পাথর * গোয়েন্দা বরদাচরণ * আমিই গোয়েন্দা * লাখ টাকার পাথর * গোয়েন্দার চোখ * সোনার হরিণ * কৃষ্ণ পর্বতের লুপ্তধন