লেখকের কথা সুপ্রিয় পাঠক/পাঠিকা, আমার এই গল্পগ্রন্থ "টক অফ দ্য টাউন" আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বইয়ের প্রতিটি গল্প আমার জীবনের নানা সময়ের প্রতিচ্ছবি। কিছু গল্প আমার নিজের অভিজ্ঞতার ফসল, আবার কিছু গল্প আমার বাবা এবং সহকর্মীদের কাছ থেকে শোনা। তাদের জীবনের নানা ঘটনা এবং অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই "টক অফ দ্য টাউন"-এ আপনারা খুঁজে পাবেন জীবনের নানা রং, নানা সুর। এখানে যেমন আছে আনন্দ-বেদনার গল্প, তেমনি আছে হাসি-কান্নার গল্প। আছে হাড় হিম করা কিছু মূহুর্তের স্মৃতিচারণ। জীবনের জটিলতা, মানুষের সম্পর্ক, সমাজের নানা দিক-এসব কিছুই এই গল্পগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে গভীর অর্থ। এই গল্পগুলো লিখতে গিয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, তেমনি অনেক কিছু শিখেছি। আশা করি, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে কিছু চিন্তার খোরাক জোগাবে। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে, বইটি প্রকাশের পেছনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে আমার বাবা, তিনি যেন অভিজ্ঞতার এক বিরাট ভান্ডার! যেখান থেকে আমি প্রতিনিয়তই সমৃদ্ধ হই। শুভেচ্ছান্তে মোঃ নজরুল ইসলাম (বিপুল)
| বইয়ের নাম | টক অফ দ্য টাউন |
| লেখক | মোঃ নজরুল ইসলাম বিপুল |
| প্রকাশনী | চেনা সুর প্রকাশনী |
| আইএসবিএন | 9789842914102 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 148 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | Thriller & Adventure Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।