রাজনীতি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে রাজ্য বা রাষ্ট্র পরিচালনার কৌশল। গ্রিক শব্দ, 'পলিটিকোস' থেকে আসা 'পলিটিক্স' যার বাংলা 'রাজনীতি' শব্দের আদি অর্থ ছিল প্রজাদের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলের ঐক্যমতের ভিত্তিতে রাজপরিবার কোন নীতি গ্রহণ করলে সেটা রাজনীতি। আর আধুনিক রাজনীতির দুই শব্দের সহজ সংজ্ঞা হচ্ছে 'সমাজ সেবা'।
অর্থনীতি শব্দটি ইংরেজি 'Economics' শব্দের প্রতিশব্দ। Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালি পরিচালনা। সামাজিক বিজ্ঞানের শাখা অর্থনীতি বা অর্থশাস্ত্র। যা পণ্য এবং কৃত্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে থাকে।
ইতিহাস পর্যালোচনায় বলা যায়, আমাদের তরুণদের রয়েছে গৌরজ্জ্বল ভূমিকা। প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তরুণদের অবদান এবং আত্মত্যাগের ইতিহাস। আবার এই তরুণদের ভুল পথে পরিচালনার নজিরও রয়েছে। কখনও অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক তত্ত্ব বা তরিকা এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভুল পথে হ্যামিলনের বাঁশিওয়ালারা তরুণদের করেছে বিপথগামী। তাই নতুন প্রজন্মকে রাজনীতি এবং অর্থনীতির প্রথম পাঠ হিসেবে এই গ্রন্থের মুদ্রণ। কারণ নতুন প্রজন্মের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ।
| বইয়ের নাম | ছোটদের রাজনীতি ও অর্থনীতি |
| লেখক | অধ্যাপক নীহারকুমার সরকার |
| প্রকাশনী | রাবেয়া বুকস্ |
| আইএসবিএন | 9789842931215 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | সমাজতন্ত্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।