বিংশ শতাব্দী থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানব রচিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদের মধ্যে 'সমাজতন্ত্র' (Socialism/Communism) অন্যতম। বাহ্যিক সাম্য ও অধিকারের চটকদার স্লোগান থাকলেও এই মতবাদ মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, অর্থনৈতিক স্বাধীনতা এবং সর্বোপরি ইসলামী বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী। এই বইটির মূল উদ্দেশ্য হলো—বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার আল্লামা ইবনু উসাইমীন [রহিমাহুল্লাহ]-এর প্রজ্ঞাপূর্ণ লেখনীর মাধ্যমে শরীআতের অকাট্য দলীল এবং বাস্তব যুক্তির নিরিখে সমাজতন্ত্রের অসারতা, ত্রুটিসমূহ এবং এর কুফল মুসলিম উম্মাহ ও সাধারণ পাঠকদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা।