বাংলা ভাষার বিভিন্ন বিভাগে বহু গ্রন্থ রচিত হওয়া সত্ত্বেও সনেট বিভাগে মানসম্মত রচনার ঘাটতি সুস্পষ্ট। এ বিভাগে এমন শৈলী সৃষ্টি প্রয়োজন যা বাংলা সাহিত্যের বোদ্ধামহলের ড়্গুৎপিপাসা নিবারণে ‘আবে হায়াৎ’ এর বারিসম সুধা বিলাবে। এ লক্ষ্যে এক ক্ষুদ্র মহাকবি হিসেবে বাংলাদেশের ৬৪টি জেলা নিয়ে রচিত সনেটসমূহের সংকলনে প্রকাশিত হলো ‘চৌষট্টি জেলার সনেট’ গ্রন্থ। এ সনেটসমগ্রে সন্নিবেশিত হয়েছে বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্য- উঠে এসেছে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন মৌলিক তথ্য। গ্রন্থটি রচনায় সর্বাধিক বিবেচিত হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করার বিষয়টি যাতে তারা সনেটের ছন্দে ও রসে বাংলাদশের চৌষট্টি জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কে সম্যক অবগত হয়ে ভবিষ্যত জীবন বিনির্মাণ করতে পারে। এ সনেট গ্রন্থের শব্দ, ছন্দ, ভাষা ও অন্তর্নিহিত দর্শন পাঠকসমাজে সমাদৃত হলে, তবেই আমার প্রয়াস হবে সার্থক ও সফল।
| বইয়ের নাম | চৌষট্টি জেলার সনেট |
| লেখক | মো:আহসান উল্লাহ |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Poetry Collections & Complete Works |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।