স্বপ্ন দেখে মাটি-মানুষ স্বপ্ন দেখে বেশ আমার বাংলাদেশ। ত্রিশ লক্ষ শহীদেরই স্বপ্ন চোখে আজ মুক্তিযুদ্ধের সেই চেতনায় গড়বো যে সমাজ। স্বপ্ন দেখে গরীব-ধনী মুক্ত পরিবেশ হবে আমার দেশ। স্বপ্ন দেখে গরীব-ধনী মুক্ত পরিবেশ হবে আমার দেশ। একাত্তরের সেই স্বপ্ন ভাঙছে যে বার বার পুরোনো সেই শকুনগুলো দেশ করে ছারখার। দুঃস্বপ্নে মাটি-মানুষ স্বাধীন বাংলাদেশ হারায় স্বপ্নাদেশ।