চিহ্ন' উপন্যাসের কাহিনির শুরুতে দেখা যায় গ্রামের দরিদ্র যুবক গণেশ, একটি ইলেকট্রনিক সামগ্রিক দোকানে কর্মচারি হিসেবে কাজ করে। একদিন তিনি শোভাযাত্রা, পথসভা ও অবরোধের মধ্যে গিয়ে পড়ে। ইচ্ছা করলে তিনি আর দশজন নিরাপদ দূরত্বে থাকা মানুষের মতো পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি পালায় নাই।
কারণ তিনি এই স্বাধীকার চেতনায় উদ্বুদ্ধুদ্ধ জনতার ঢলের মধ্যে নিজের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া হলদি নদীর পূর্ণিমার কোটালের জোয়ার দেখতে পায়। সে জোয়ার গণেশের মনে ধেয়ে আসে গর্জন করে, কিন্তু শহরের পথে সে জোয়ার থেমে গেছে, বসে পড়েছে ফুটপাতে পিচের পথে। যেন গতিহীন গর্জন, সাদা ফেনার বদলে কালো চুলে ঢেউ।