রোগের জন্য ওষুধ খেতে হয়। শিশুদের যদি ওষুধ খেতে বলা হয়, তবে অনাগ্রহ দেখা যায়। ওষুধের অতৃপ্তির ব্যাপারটা তারা বোঝে বলেই খেতে চায় না। নীরস উপদেশও তাদের কাছে ওষুধের মতো। কিন্তু যদি শিশু-কিশোরদের কলা খেতে দেওয়া হয়, তবে আর আগ্রহের অভাব দেখা যায় না। যদি কলার ভেতরে ওষুধ ঢুকিয়ে তাদের খাওয়াবার ব্যবস্থা করা যায়, তাহলে একই সাথে কলা এবং ওষুধ দুটোই খাওয়া হয়। শিশুতোষ সাহিত্যের ভূমিকাও তাই। 'চিরায়ত ১০০ কিশোর কবিতা' শিশু-কিশোর পাঠকদের জন্য তেমনি একটি লোভনীয় সংকলন।