চিত্রকর্ম ও লিপিকলার সারগ্রন্থ সারামাগোর প্রথম দিকের রচনাগুলোর একটি। বর্ণনাকারী দ্বিতীয় সারির একজন চিত্রকর, যিনি বিশুদ্ধতা, সৃষ্টিশীলতা আর বস্তুনিষ্ঠতার খোঁজে আবর্তিত হন এবং অনুসন্ধান করেন প্রতিভা আর গড়পড়তা মানের ভেতরকার পার্থক্যগুলো। উপন্যাসটির পূর্বসূত্র হল সালাজারের স্বৈরতান্ত্রিক উৎপীড়নের শেষ কয়টি বছর এবং তাঁর অধিকাংশ বইগুলোর মতো এটাতেও অনুভূতি স্বল্পভাবে লিখিত একটি প্রেমকাহিনী উপস্থাপিত হয়েছে। চিত্রকর্ম ও লিপিকলার সারগ্রন্থ বইখানা পড়া যেন বিকশিত হতে থাকা ফুলটির দিকে চোখ মেলে তাকানো- আপনার জানা মতে যে ফুলটি বিকশিত হয়ে পরিণত হবে আপনার দেখা সর্বশ্রেষ্ঠ একটি ফুলে।
| বইয়ের নাম | চিত্রকর্ম ও লিপিকলার সারগ্রন্থ |
| লেখক | হোসে সারামাগো |
| প্রকাশনী | সন্দেশ |
| আইএসবিএন | 9848471294 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published, 2007 |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।