অধ্যাপক ডা: শাহ মো: বুলবুল ইসলাম একজন সু-চিকিৎসক, প্রাজ্ঞ সংগঠক, সমাজচিন্তক, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও মনস্বী চিন্তাশীল মানুষ। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি নানাবিধ সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বর্তমানে রোগী দেখার পাশাপাশি তিনি লেখাটাকে নেশা হিসেবে নিয়েছেন। সমাজের অনেক অসঙ্গতি ধরা পড়ে তাঁর লেখনিতে। সিক্তহস্তে সেগুলো তিনি নৈপুন্যতার সাথে বুনার চেষ্টার করেন।
সমাজের এসকল অসঙ্গতিগুলো তিনি জাতীয় দৈনিক পত্র-পত্রিকায় দীর্ঘদিন ধরে তুলে ধরার চেষ্টা করছেন। চতুর্দিকের পরিবেশ, পারিপার্শ্বিক সমস্যা গুলোকে বুঝবার এবং জীবনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যাগুলোকে চিহ্নিত করার অনবদ্য প্রয়াস ‘চলতে ফিরতে’। তাঁর রচনায় বিশ্বস্ততা রয়েছে। অঙ্গীকার রয়েছে একটি গন্তব্যে পৌঁছার। গদ্যশৈলী নির্মাণে শাব্দিক দৃঢ়তা, বাক্য বিন্যাসে সাম্য ও সম্প্রীতি অপরিহার্য এবং বাক্য-পরম্পরায় চিন্তার সমন্বয় স্থাপন করতে হয় একজন গদ্যশিল্পীকে। বক্ষ্যমান লেখকের সেদিকে একাগ্রতা রয়েছে।
আমাদের জাতীয় জীবনের উদ্যানের অঙ্কুরিত ‘মানব মুকুল’ সঞ্চয়ন করার এক ইতিবাচক প্রয়াস গ্রহণ করেছেন।