কিছু জীবন এমন, বাংলা বর্ণমালার শেষ অক্ষর চন্দ্রবিন্দুর মতন। চন্দ্রবিন্দু ভাবে বাকিসব অক্ষরের ওপর সবসময় সে ছায়া হয়ে থাকে। কিন্তু হঠাৎ করেই কোনো একদিন সে উপলব্ধি করে- কাউকে আশ্রয় দেওয়া তো দূর, বরং সে নিজেই অন্যের কাঁধে আশ্রয় নিয়েছে।
কোনো কোনো মানুষকে কাছ থেকে দেখলে মনে হয়- জীবনের সমার্থক শব্দ হওয়া উচিত সংগ্রাম। ‘চন্দ্রবিন্দু’ এমনই কঠিন জীবন সংগ্রামের গল্প। প্রেম, দ্বিধা, অভিমান, বিচ্ছেদ, অনিশ্চয়তার গল্প।
এই গল্পটি কার? এখানে কেন্দ্রীয় চরিত্র কে? সবসময় যাকে দেখা যায় সেই অরিত্রি? নাকি তার মা ফাহিমা বেগম? নাকি গল্পটা দুজনেরই?