কুটুমিয়া কখনাে বাজারের মিন্তি, তালাচাবি মিস্ত্রি, রিকশাচালক । যখন যে কাজ পায় সে কাজ করে। যখন কোনাে কাজ পায় না তখন চুরি করে। চুরি তার পার্টটাইম কাজ। সে সব সইতে পারে , ক্ষুধা সইতে পারে না । তার জীবনে একটা মাত্র স্বপ্ন — দুইবেলা বউ — পােলাপান নিয়ে পেট ভরে খাওয়া । সারাক্ষণ সে ভাতের ঘ্রাণ পায় । মুবারক আলীর বাড়িতে চুরি করতে এসে কুটু মিয়া ধরা পড়ে । এই চোরকে কেন্দ্র করে আমরা মুবারক আলী , ছেলে — বৌমা , মেয়ে — জামাই , প্রতিবেশী অবসরপ্রাপ্ত আয়কর কমিশনার , দুর্নীতি দমন বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক , উকিল , ব্যবসায়ী , থানা — পুলিশ , টিভির কর্মীদের স্বরূপ দেখতে পাই । প্রশ্ন জাগে চোর কে ? রঙ্গব্যঙ্গ হাস্যরসে হাসতে হাসতে উপন্যাসের গল্প এগিয়ে যায় ।