এ কাহিনী তিন প্রজন্মের। দুই ভিন্ন সমাজ ও সংস্কৃতির। যুদ্ধ এবং তার উপজাতের। এ কাহিনী অভিবাসনের, অভিবাসীর জীবন-যন্ত্রণা ও নতুন পরিবেশে মানিয়ে নেয়ার সংগ্রামের। সর্বোপরি এক পারিবারিক বন্ধনের সন্ধান। এতকিছু কি একটি মাত্র নভেলায় ফুটিয়ে তোলা সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছে। সাহিত্যিক আই এ আর উইলির কুশলী হাতের মায়াবী যাদুয় বোনা এ এক অসম্ভব মানবিক কাহিনী। ভালোবাসার, বেদনার এবং বন্ধনের... দাদিমার হরফ শেখা নভেলাটি Grandmother Bernle Learns Her Letter-এর স্বচ্ছ ও সাবলীল অনুবাদ। এটি ১৯২৬ সালে স্যাটারডে ইভেনিং পোস্ট-এ প্রকাশিত হয়। প্রকাশের পরপরই কাহিনীবিন্যাস ও বর্ণনশৈলীর কারণে এটি সবার চোখে পড়ে। ১৫ বছরের মধ্যে এর ওপর ভিত্তি করে Four Sons নামে দু-দুবার চলচ্চিত্র নির্মিত হয়। পরিচালক জন ফোর্ড ১৯২৮ সালে নির্বাক এবং আর্চি মেয়ো ১৯৪০ সালে সবাক চলচ্চিত্র তৈরি করেন।
| বইয়ের নাম | দাদিমার হরফ শেখা |
| লেখক | আই এ আর উইলি |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।