মহাকবি হোমার রচিত ‘ইলিয়াড’ (The Iliad) বিশ্বসাহিত্যের আদি ও অন্যতম শ্রেষ্ঠ বীরত্বপূর্ণ মহাকাব্য। ২৪টি সর্গে বিভক্ত এই কাহিনীর মূল পটভূমি হলো ঐতিহাসিক ট্রয়ের যুদ্ধ।
স্পার্টার রাণী রূপবতী হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করলে গ্রিক ও ট্রয়বাসীদের মধ্যে দীর্ঘ দশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। মহাকাব্যটিতে মূলত যুদ্ধের শেষ বর্ষে গ্রিক বীর অ্যাকিলিস-এর প্রচণ্ড ক্রোধ, অহংকার এবং ট্রয় রাজপুত্র হেক্টরের সাথে তাঁর ট্র্যাজিক লড়াইয়ের আখ্যান তুলে ধরা হয়েছে। অলিম্পিয়ান দেবতাদের হস্তক্ষেপ ও মানুষের নিয়তি গল্পে অনন্য মাত্রা যোগ করে।
যুদ্ধ, বীরত্ব, বন্ধুত্ব ও প্রতিশোধের এই ধ্রুপদি মহাকাব্যটি মানবচরিত্রের অহংকার ও নিয়তির এক অসামান্য দলিল।