কুরআন ও সুন্নাহর জ্ঞানের পাশাপাশি বাংলাদেশের প্রধান তিনটি ধর্মগ্রন্থ – হিন্দু, খ্রিস্ট ও বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ মন্ত্র, ভার্স, বুদ্ধের বাণী ও নির্দেশনার সমন্বয়ে ‘দাঈ সহায়িকা’ বইটি সংকলন করা হয়েছে।
একজন দাঈ হিসেবে আরও আত্মবিশ্বাসী ও কার্যকরভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে বইটি অত্যন্ত জরুরী। এর মাধ্যমে আপনি অমুসলিমদের মাঝে তাদের ধর্মগ্রন্থের আলোকে সামঞ্জস্য ও অসামঞ্জস্যপূর্ণ দিকগুলো যুক্তি দিয়ে উপস্থাপনার মাধ্যমে সঠিক চিত্র তুলে ধরতে এবং ফলপ্রসূ আলোচনা ও সম্পর্ক স্থাপন করতে পারবেন। শুধু তাই নয়, বইটি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া বৃদ্ধি করতে সহায়ক হবে। নওমুসলিম ভাই-বোনেরাও ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারবেন এর মাধ্যমে।ইসলামের দাওয়াতকে আরও শক্তিশালী ও সার্বজনীন করে তুলতে বইটি সঙ্গে রাখুন। আপনার প্রতিটি পদক্ষেপে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।