কলাপাড়া দক্ষিণ বাংলার শেষ-দক্ষিণের থানা। কলাপাড়ায় জনবসতি খুব বেশি দিনের কথা নয়। বড় জোর পঞ্চাশ-ষাট বছরের। সেই কলাপাড়া এখন পৌরসভা। পৌর সুযোগ- সুবিধা তেমন একটা নাগালের ভেতর না এলেও আজকের কলাপাড়াবাসী গৌরব বোধ করে পৌরসভা কথাটি উচ্চারণে।
কলাপাড়া ছিল সুন্দরবনের অংশ জনবসতিহীন এক জঙ্গল এলাকা। বিগত শতকের শুরুর দিকে এখানে শুরু হয় জনমানুষের পদচারণা। প্রথম সেই আরাকান থেকে চলে আসা সাহসী মঘ সম্প্রদায়ের মানুষরাই শুরু করে জঙ্গল কাটা। যে এলাকায় আজকের থানা কলাপাড়া তার মাঝখান দিয়েই বয়ে গেছে 'চিঙ্গুরিয়া' খাল। এই খালই সৃষ্টি করেছে এক থানার দুই নাম কলাপাড়া আর খেপুপাড়া।
সেই সময় খালের দুই পাড়ে বাস করতেন প্রভাবশালী দুই মঘ মাতব্বর। একজন কালা মাতব্বর পূর্বদিকে, আর একজন খেপু মাতব্বর পশ্চিম পাড়ে; আর এই দুই মাতব্বরের নাম অনুযায়ীই কলাপাড়া এবং খেপুপাড়া। অর্থাৎ কলা বা কালা মঘের পাড়া