এ বইয়ের প্রায় সবগুলাে নিবন্ধ আহমদ ছফার তরুণ বয়সে লেখা। দুয়েকটি বাদে বাকি সব লেখা কোন না কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকে যাদের বয়স চল্লিশের কম তাদের এ লেখাগুলাের সঙ্গে পরিচয় থাকার কথা নয়। আবার যাদের বয়স চল্লিশের বেশি তারাও এ বইয়ের সব লেখা সম্পর্কে জ্ঞাত আছেন সেকথাও সত্যি নয়। সুতরাং এ বইটির মাধ্যমে আহমদ ছফা পাঠকদের সামনে নতুন করে আবির্ভূত হবেন। লেখাগুলাে আহমদ ছফার তরুণ বয়সের- সেকথা সত্যি, কিন্তু লেখাগুলােতে তার দার্শনিকতাবােধ এবং দূরদর্শিতার ছাপ থাকার কারণে দীর্ঘ সময়ের পরেও এসব লেখার আবেদন ফুরিয়ে যায়নি।
| বইয়ের নাম | সেইসব লেখা |
| লেখক | আহমদ ছফা |
| প্রকাশনী | খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 320 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।