হঠাৎ করেই বিয়ে জীবনের মোড় ফেরাল ইশরাতের। স্বামী শাহরুখের সঙ্গে ভালোই কাটতে লাগল তার সময়। কিন্তু অল্পদিনের মধ্যেই আবার জীবনের মোড় ফিরল তার শাহরুখের আকস্মিক মৃত্যুতে। প্রাচুর্যের জীবনযাত্রায় ইশরাত পেল ষড়যন্ত্রের এমন সব আভাস যেগুলো আতঙ্ক জাগানোর পক্ষে যথেষ্ট। যতই দিন গেল, ষড়যন্ত্র হলো জটিল থেকে জটিলতর। কারা যেন চায় না, তার সন্তান ভূমিষ্ঠ হোক নিরাপদে। কী করবে এখন ইশরাত? বিপদ থেকে পালিয়ে চলে যাবে সুখের জীবনে, নাকি তার সহজাত কঠিন মানসিকতায় রুখে দাঁড়িয়ে করবে দালানবাড়ির ষড়যন্ত্র-রহস্যের সমাধান? বিখ্যাত অনুবাদক খসরু চৌধুরী বলেন, ‘আমি মূলত অনুবাদক, তবে কালে-ভদ্রে নিজেও লিখি।’ ‘দালানবাড়ি’ তেমনই তাঁর কালে-ভদ্রে রচিত অত্যন্ত সুখপাঠ্য এক অনবদ্য উপন্যাস।
| বইয়ের নাম | দালানবাড়ী |
| লেখক | খসরু চৌধুরী |
| প্রকাশনী | ঐতিহ্য |
| আইএসবিএন | 9789847768847 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, August 2022 |
| বিভাগ | Rhsj O Goয়Enda |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।