জন্ম থেকে অপয়া, মায়া-মমতাবঞ্চিত, আদর স্নেহ যার কপালে নেই। পৃথিবীতে আসে মাকে হারিয়ে, বাবা নদীতে ঝাঁপ দেয়। অবশেষে দাইমার কোলে জায়গা হয়। হয়ে যায় অনুভূতিহীন দুর্দান্ত সাহসী নারী। কখনো সাপুড়েদের নৌকায় কখনো বস্তিতে থাকতে হয়।
মান সম্মান ইজ্জত বাঁচাতে খুন করতে সময় নেয় না। বুকে ভালোবাসা লালন করে কাউকে ভালো লাগে না। আগুনঝরা রূপসী হয়ে যায় আন্ডার ওয়ার্ল্ডের ডন। প্রেমিক খুঁজে পায় অনেক সময় পর, সব বাধা নিপুণ হাতে সরিয়ে ফিরে যায় আপন ঠিকানায়।