রেনু এবার ছেলেটির মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে আকাশের দিকে তাকালো। আজ আকাশটাকে সত্যিই খুব সুন্দর মনে হচ্ছে। সব নক্ষত্র যেন আকাশের বুকে ভেসে উঠেছে। তাদের নির্মল আলো ছড়িয়ে পড়েছে এই ধরনীতে। চারদিকে মৃদু বাতাসও বইছে বৈ-কি। ফুলের সুভাস বাতাসে ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে। রাত যত গভীর হচ্ছে ফুলের সুবাস আরো গাঢ় হচ্ছে। আকাশ ভরা তারা, ফুলের সুবাস, ফুরফুরে বাতাস সবকিছুই ভালো লাগছে রেনুর।