সারা জীবনে দাঁত ও মুখের রোগে আক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।শরীরের সাথে দাঁত ও মুখের রোগের যোগসূত্র রয়েছে। স্বাস্থ্যবান মুখ হলো সুস্থ শরীরের প্রতিচ্ছবি। দাঁত ও মুখের স্বাস্থ্যকে আপনি কখনই বাকি শরীর থেকে আলাদা করতে পারবেন না। শরীরের বিভিন্ন সিস্টেমিক রোগে দাঁত ও মুখে নানাবিধ সমস্যা পরিলক্ষিত হয়। এসব ক্ষেত্রে দাঁত ও মুখের চিকিৎসা কিছু নিয়মনীতি অনুসরণ করে সম্পন্ন করতে হয়। মাঝে মাঝে শরীরের রোগ বা সমস্যার চিকিৎসা করলেই মুখের রোগ অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায় যা সাধারণ জনগণের এখনো অজানা।
দাঁত ও মুখের চিকিৎসায় ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ এবং অন্যান্য অসুখে দাঁত ও মুখের রোগের চিকিৎসায় করণীয় সম্পর্কে বইটিতে সহজ ভাষায় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বইটি দাঁত, মুখ এবং শরীরের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রোগী, নবীন ডাক্তার, গবেষক এবং সর্বস্তরের জনগণের বিশেষ উপকারে আসবে এতে কোনো সন্দেহ নেই।