এদিকে আয় তো মায়া।
কেন?
সেলফি তুলব।
সেটা কী?
তুই কি চিরকালই এমনই থাকবি?
আহ্ বুঝিয়ে বললেই তো বুঝব।
তোকে বোঝাতে বোঝাতে আমাদের দিন শেষ।
মাত্রই তো বোঝাতে বললাম। দিন শেষ করলাম কীভাবে? এইবার চুপ কর। চুপ করে এদিকে আয়। সেলফি তুলব।
লাঠি ধরে ধরে ডাকছিস কেন? মারধর করবি?
এটা লাঠি না।
আমি পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি এটা লাঠি। সেলফি ব্যাপারটা কী? এটাই তো আমি বুঝতে পারছি না। নতুন কোনো খাবার আইটেম নাকি কসমেটিকস। আরও বুঝতে পারছি না, সেলফি না তোলাটা কোন অপরাধের আইনে পড়ে যে জন্য আমাকে রীতিমতো লাঠি দিয়ে ভয় দেখাচ্ছিস।