‘দেবদূতের সঙ্গে দিনযাপন’ উপন্যাস আমাদের এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়; যে বাস্তবতা আদৌ স্বস্তিদায়ক নয়। তার উপন্যাস পড়তে পড়তে আমাদের ভেতরেও চলে এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব ভালো এবং মন্দের। আমরা চাইলেও সেই বাস্তবতাকে খারিজ করতে পারি না। গ্রহণ-বর্জনের সীমানায় দাঁড়িয়ে আমাদের নৈতিক অবস্থান স্বস্তিতে থাকতে পারে না। এমনকী উপন্যাস পাঠ শেষ করার পরও আমরা দ্বন্দ্বের ঘোর কাটিয়ে উঠতে পারি না।