বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
ক্রমাগত দেশ ছাড়ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ নিয়ে কারো খুব একটা দুঃশ্চিন্তা না থাকলেও বাংলাদেশের দোসরা নামক একটি গ্রামের বলিষ্ঠ পুরুষ সুধীর চক্রবর্তী কিছু একটা করতে চায়। তার গ্রামের আর কাউকেই সে দেশ ছেড়ে ওপার বাংলায় চলে যেতে দিতে চায় না। এ জন্য হিন্দু ধর্মের কিছু পুরনো প্রথা যেমন সে ফিরিয়ে আনতে চায় তেমনি নতুন কিছু সংযোজনও করতে চায়।
আর এসব করতে যেয়ে সে তার স্ত্রীকে বানিয়ে ফেলেছে দেবী। কিন্তু তার স্ত্রী মানতে পারছে না এই দেবীত্ব। এ কাহিনীর সাথেই বিশেষ করে সুধীর চক্রবর্তী এবং দেবীর সাথে দারুণভাবে জড়িয়ে রয়েছে এই গ্রামেরই দুই সম্প্রদায়ের দুই বন্ধুর অন্যরকম গল্প।