যে মানুষটাকে বুকের পাঁজরে দিনের পর দিন যতেœ লালন করে আপন রঙে রাঙানোর স্বপ্ন বুনন করা হয়, সে মানুষটাকে বিনিময়ের পাল্লায় তুলে সঙ্গী হিসেবে মেনে নিতে দারুণ সংকোচবোধ হয়। স্বচ্ছ ভালোবাসার বিনিময় মূল্য শূন্য। স্বচ্ছতাই ভালোবাসার শক্তিকে সংহত করে। প্রিয় মানুষের দ্বিচারিতা হৃদয়কে বড় উদাসীন করে। চিত্তকে করে চঞ্চল।
যতের ফুলদানিতে মনের মানুষের আসন সার্বজনীন। যেখানে নির্মিত হয় সম্মানের স্বর্ণ মন্দির। স্বার্থের উচ্চাশায় মন নষ্ট হয়। নষ্ট চাদরে আবৃত হয় সততা। শরীরের ক্ষত বয়ে গিয়ে মিশে যায় দোসর সমুদ্রে। কষ্টরা ঝর্ণা হয়ে নোনা জলে মিলায়। প্রেমিকার চোখ হয়তো তখনো শীতল, দীঘির জলের মতোই শান্ত। সে চোখের সমুদ্রে লালসার বালি কনা কতটা অযাচিত আর তুচ্ছ।
তবুও ভালোবাসারা গন্তব্য হারায়। অজানা কোনো ত্রিমোহনায় মিলায়।