বিলাসিতার মাধ্যমে কষ্ট ধার করে নিজের অন্তরে লালন করা সহজ। মনের কষ্ট অনায়াসে দূর করার মতো বিলাসবহুল প্রক্রিয়া প্রকৃতিতে আজও আবির্ভাব হয়নি। প্রেমার্ত হৃদয়ে কারো প্রতি ভালোবাসার মায়া জন্মালে পৃথিবীর সকল মোহ কেবল সে মানুষটির জন্য প্রতিনিয়ত কাতরাতে থাকে। জীবন থেকে সবকিছুর ঘোর কেটে গেলেও ভালোবাসার মোহ সরতে চায় না। মোহ নষ্ট করার বেদনা খুবই মর্মস্পর্শী। মেঘের উত্তাল গর্জনে আকাশের বুক চিরে তড়িৎ চমকায়। ভালোবাসার কষ্টে হৃদয় পাঁজরের গহীনে ক্রমাগত কান্নারা তরঙ্গ হারায়। অন্তরের তীক্ষ্ণ আর্তনাদে নষ্ট হয় মানবিক সৌন্দর্য। অস্তিত্ব হারায় ভালোবাসা। পরিত্যক্ত মনে যেটুকু অবশিষ্ট থেকে যায় সে কেবল মোহ আর মায়া....
| বইয়ের নাম | এই তুমি এই বসন্ত |
| লেখক | এনামুল হক শাহীন |
| প্রকাশনী | ইত্যাদি গ্রন্থ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | উপন্যাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।