আমি আমার অফিস রুমেই বসেছিলাম।
বাইরে হেমন্তের সোনা ঝরা সকাল। এক টুকরো রোদ জানলা গলে আমার পায়ের উপর পড়ে মিষ্টি উষ্ণতা ছড়াচ্ছিলো বাইরে স্কুলের বাগানে মৌসুমী ফুলের ভীড়। বাগানের মাঝখানে লাল সুরকী ছড়ানো পথ। পথের দু'ধারে তরুণ কৃষ্ণচূড়ার সজীব উপস্থিতি। ডালপালা ছড়িয়ে বেশ বড় হয়েছে কিন্তু ফুল আসতে এখনও অনেক দেরি।
লাল কৃষ্ণচূড়ার সাথে বায়ান্নর ভাষা আন্দোলনের সাথে কোথায় যেন একটি সম্পর্ক ছিল। ইদানিং ফেব্রুয়ারীতে কৃষ্ণচূড়া ফোটেনা। আর কিছুদিন পর একুশ আসবে। হৃদয়ের আঙিনায় কৃষ্ণচূড়া ফুটবে লাল টকটকে হয়ে।