ছেলেরা প্রভাবশালী হলে জোর খাটিয়ে অনেক কিছু করে নিতে পারে, সেখানে মেয়েরা অনেকটা অসহায়, অনেক কিছুই করতে পারে না। কারণ ইচ্ছের মূল্যায়ন করার মানুষ থাকে না। সমাজ সংসার দিতেও চায় খুব সংকীর্ণতায়। সব প্রতিকূলতা উতরে সবাই বের হতে পারে না, থমকে যেতে হয় অনেককেই। রাতুল কাদের দলে পড়বে কে জানে, সময়ই বলতে পারবে, মম মনের সাথে মনেই কথা বলে। সমস্যা বের করে, মোকাবেলা করে, সমাধান খুঁজে; ব্যাহত হলে দ্বন্দ্বে ভোগে। সম্পর্ক সহজ, জটিল তার উত্তরণ।