ফ্ল্যাপে লেখা কিছু কথা
ঢাকা বিশ্বের একটি বিশিষ্ট শহর, যার চারিত্রিক বিশিষ্ট্য বর্তমানে মহানগরের। ঢাকার এই বৈশিষ্ট্য ধীরে ধীরে বিকশিত হয়েছে। দীর্ঘদিন থেকে, বলা চলে, ঢাকার ইতিহাসের শুরু থেকেই ঢাকা এই বিশ্বের অন্যতম রাজনৈতিক শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। মোগল আমলে, আজ থেকে অন্তত চারশত বছর পূর্বে, ঢাকার যখন পত্তন হয়েছে, তখন থেকেই ঢাকার রাজনৈতিক চরিত্র বিদ্যমান। মোগল আমলের পর ব্রিটিশ যুগ এবং পরবর্তীকালে পাকিস্তান পর্বে, এমনকি বাংলাদেশের অভ্যুদয় ও পরবর্তী সময়ে এদেশের নানা ঘটনাবলিতে ঢাকা পরিণত হয়েছে এ অঞ্চলের রাজনীতির নিয়ামক শক্তিতে। ইতিহাসবিদ ড. মোহাম্মদ হাননান ঢাকার এই রাজনৈতিক ধারাটিকে পাঠকের সামনে তুলে ধরেছেন। ঢাকার উত্থান-পতন অনেক সময় রাজনৈতিক ইতিহাসকে প্রভাবান্বিত করেছে, আবার রাজনৈতিক নানা পালা-বদও ঢাকাকে প্রতিনিয়ত আন্দোলিত করে রেখেছে। সেদিক থেকে শহর হিসেবে ঢাকা, ইতিহাসের অনেক রাজনৈতিক....।