সমগ্র পৃথিবী জুড়ে প্রায় ১৩০ কোটি মানুষ ধূমপান করেন। ধূমপানের কারনে মানব দেহের প্রত্যেকটি অঙ্গ ক্ষতিগ্রস্থ হবার ঝুঁকির মাঝে থাকে। আবার এই ধূমপান নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার এর ব্যবসা সারা পৃথিবী জুড়ে চলছে। আপনি হয়তো মনের অজান্তেই এই ধূমপায়ীদের বিশাল বড় ক্লাবে ঢুকে পড়েছেন , পরিকল্পনা করছেন এই ধোঁয়ার জাল ছিড়ে বের হয়ে আসার। কিন্তু আজ করব , কাল করব করে আপনার মনের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারছেন না। অথবা ধূমপান ছাড়ার চেষ্টা শুরু করেও থামিয়ে দিয়েছেন। আপনার জন্যই তাহলে এই বইটি যা আপনাকে ধূমপান থেকে মুক্তি দিতে সহায়তা দিতে পারে। অথবা আপনার প্রিয়জন যাকে আপনি ধূমপান থেকে দূরে রাখতে চান তাঁর জন্যও বইটি উপহার হিসেবে দিতে পারেন। ৭ দিনের পরিকল্পনায় ধোঁয়ার জাল ছিড়ে মুক্তির পথ বেছে নিন, এটাই এই বই এর একমাত্র উদ্দেশ্য।
| বইয়ের নাম | ধোঁয়ার জাল ভাঙার উপায় |
| লেখক | প্রিতম মুজতাহিদ |
| প্রকাশনী | রুশদা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | 1st editon, 2025 |
| বিভাগ | Addictions & Their Cures |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।